, , ,

শিরোনামঃ-




বাগমারায় আবু হেনার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০১৮, ২১:০৪ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপি দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আবু হেনার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন। এ সময় অন্যানন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বেলাল হোসেন, সম্পাদক আনিছুর রহমান, কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল গাফ্ফার, সম্পাদক আবুল কাসেম, দ্বীপপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিক হোসেন, সম্পাদক দেরাজ আলী, মাড়িয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহবায়ক আসলাম আলী, বাসুপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান, এমদাদ আলী, আইয়ুব আলী, জেহের আলী সহ স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, জুলহাস, দুলাল, আলী হোসেন সহ যুবদল নেতা শাহাদৎ হোসেন, আফজাল, আলাল, রকেট, মাজেদুর , জাফর, সাইদুর প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET