, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • বাগমারায় ভাইরাস প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের মাস্ক ও লিফলেট বিতরণ




বাগমারায় ভাইরাস প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্টের মাস্ক ও লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২০, ২১:২৯ | 1112 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা করার লক্ষে বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর বাগমারা পিচ এ্যামবাসেডর গ্রুপ(পিএফজি)’র উদ্যোগে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন জরাকীর্ণ এলাকায় জীবানু নাশক স্প্রে প্রে এবং জনগনকে সচেতন করার লক্ষে সাধারন মানুষের মধ্যে মাস্ক ও প্রচারপত্র বিলি করেছে। বৃহস্পতিবার(২৬ মার্চ) বিকেলে দি হাঙ্গার প্রজেক্ট বাগমারা পিএফজি’র কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান প্রিন্সের নেতৃত্বে ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাস্ক ও লিফলেট বিলি ও করোনার জীবানু নাশক ব্লিসিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করা হয়। এছাড়া ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে একই ধরনের কর্মকান্ড পরিচালনা করেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ। তিনি বিভিন্ন বোতলে পানির সাথে জীবানু নাশক ঔষুধ মিশিয়ে তার বিভিন্ন এলাকায় প্রে করেন। ঔষুধ ছাড়াও তিনি বিভিন্ন মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও প্রচারপত্র বিলি করেন। অপর দিকে ভবানীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুল ইসলামের উদ্যোগে সাধারন মানুষের মধ্যে মাস্ক ও প্রচারপত্র বিলি করা হয়। বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়, তালাইপট্টি, জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে তিনি ওই গুলো বিতরন করেন। বিলি করার পাশাপাশি তিনি এলাকার সাধারন মানুষকে করোনা ভাইরাসের আক্রমন থেকে নিজেকে সমাজকে রক্ষার জন্য সচেতন হওয়ার আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি ও পিচ এ্যামাসেডর ইউসুফ আলী সরকার, সাংবাদিক আকবর আলী, যুবলীগে নেতা ফেরদৌস হোসেন, বাগমারা হোটেল কর্মচারী সমিতির সভাপতি আফজাল হোসেন, ছাত্রলীগ নেতা নাহিদ, রনি, রবিউল, পুৃলিশ সদস্য ফরিদুল ইসলাম প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET