রাজশাহীর বাগমারায় সরকারী নির্দেশনা আমলে না নিয়ে যত্রতত্র চলাফেরা করায় এক বিদেশ ফেরত এক যুবকের ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ভাবে জনসমাবেশের মত জাঁকজমক ভাবে বিয়ের আসর করার অভিযোগে বিয়ের বাড়িতে কনের বাবার ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দু’টি ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করেন উপজেরা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ। জানা যায়, করোনা ভাইরাসের জীবানু ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাগমারায় সরকারী নির্দেশনায় উপজেলায় প্রশাসনের পক্ষে জনসেচতনায় জনসমাগম নিষেধ ও বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করার দুইটি অভিযোগে ভ্রাম্রমান আদালত পরিচালনা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে সরকারী নির্দেশনা আমান্য করে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বিদেশফেরত এক যুবককে ভ্রাম্যমান বাজারে আটক করে পরে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া উপজেলার গণিপুর ইউনিয়নের বজ্জরতকুলা গ্রামের আব্দুল জব্বার তার মেয়ের বিয়ের জাঁকজমক ভাবে বিয়ের আসর করার অভিযোগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জনসমাবেশের মত জাঁকজমক ভাবে বিয়ের আসর করার অভিযোগ প্রমান মেলায় কনের বাসায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এদিকে গতকাল সারা দিন উপজেলা প্রশাসনের পক্ষে জনসেচতন বাড়াতে করোনা ভাইরাস বিষয়ে সতর্ক হতে মাইকিং করা হয়। বিকালে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে নিজ হাতে জনগনকে করোনা ভাইরাস নিয়ে সর্তকরণ লিফলেট ও প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে।









