আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ সারহান নাসের তন্ময়ের প্রতীক নৌকার সমর্থনে বাগেরহাট জেলা সদরের ষাট গম্বুজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বারাকপুর, চুনাখোলা, সুন্দরঘোনা বাজেয়াপ্তি, এবং কাটাখালি গ্রামের ভোটারদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাট গম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু।
সোমবার (পহেলা জানুয়ারি) বিকেলে বারাকপুর বাজার মন্দিরের সামনে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ষাট গম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ কুমার দাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ব্যাংক কর্মকর্তা রসময় অধিকারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন তাতীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, ৫ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী শেখ আফজাল হোসেন, আহ্বায়ক বিপুল কুমার দাস, সদস্য সচিব আসাদুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক হাওলাদার ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিদ্দিকুর রহমান, ফিরোজ মল্লিক, মতলেব হাওলাদার সায়েড়া ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী রবীন্দ্র নাথ হালদার, সভাপতি রন্জন কুমার হালদার ও সাধারণ সম্পাদক শেখ মতিয়ার রহমান প্রমূখ।
Please follow and like us:









