, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে দুর্বৃত্তের রাম দায়ের কোপে মেজরের মা’র বাম পা বিচ্ছিন্ন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০১৮, ২১:০৫ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:- বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের ধারালো রাম দায়ের কোপে হোসনে আরা বেগম (৭০) নামের এক নারীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পা বিচ্ছিন্ন হওয়া হোসনেআরা বেগম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামালের মা।

মেজর (অব.) মোস্তফা কামাল ও এলাকাবাসী  জানান, ওই গ্রামের নুরুল ইসলাম মিয়ার স্ত্রী হোসনেআরা বেগম মাগরিবের নামাজের আগে বাড়ির সামনে পায়চারী করছিলেন। এমন সময় অজ্ঞাত এক ব্যক্তি এসে তার পরিচয় জানতে চান। পরিচয় পেয়েই হাতে থাকা ব্যাগ থেকে রাম দা বের করে তার বাম পায়ের গোড়ালি বরাবর সজোরে কোপ দেয়। এতে তার পায়ের নীচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই সন্ত্রাসী দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত হোসনেআরাকে বিচ্ছিন্ন পা’সহ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনরা ঢাকায় নিয়ে যান। তবে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মুঠোফোনে  জানান, হামলাকারীর সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET