, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে মাদ্রাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ।




বাগেরহাটে মাদ্রাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৬ ২০২৩, ২০:৩১ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে মাদ্রাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। দুইটি ইনডেক্স ব্যবহার করে দুই এমপিও ভুক্ত মাদ্রাসায় চাকরি করার কারণে তাকে এই নোটিশ প্রদান করা হয়। সম্প্রতি ওই অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোঃ লুৎফর রহমান এই নোটিশ প্রদান করেন। নোটিশে কেন তার বেতন ভাতা স্থায়ীভাবে বন্ধ করা হবেনা এই মর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
জানাগেছে, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল ওয়াদুদ চৌধুরি বাগেরহাট জেলার রামপাল উপজেলার গোবিন্দপুর এ জে এস ফাজিল মাদরাসার ইবতেদায়ী প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত রয়েছেন। সেখানে তার ইনডেক্স নাম্বার K3666271। অপরদিকে বাগেরহাটের মোংলা উপজেলার মাদূর পাল্টা নিয়াজ মাখদুম আলিম মাদ্রাসায় জালিয়াতির মাধ্যমে নতুন ইনডেক্স M0034780 তৈরি করে উপাধ্যক্ষ পদে এমপিও ভুক্ত হন। এছাড়াও তিনি একাধিক  লাভজনক পদে কর্মরত রয়েছেন যা বিধি সম্মত নয়।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল ওয়াদুদ চৌধুরীর কাছে বারবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেন নাই। জানতে চাইলে গোবিন্দপুর এ জে এস ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইউনুস আলী বলেন, সে এখন গোবিন্দপুর এ জে এস ফাজিল মাদ্রাসায় চাকরি করেন না। তবে তিনি এই মাদ্রাসা থেকে কোন বেতন গ্রহণ করেন না।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET