১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৪।




বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ৩ ছাত্র নিহত, আহত ৪।

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২২, ১৮:২৪ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত এবং ৪ জন আহত হয়েছে। ডাম্পার ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। শনি বার (৮ জানুয়ারি) রাতে খুলনা—মোংলা মহাসড়কের কাটাখালী মুনস্টার জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা খুলনায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে মাহেন্দ্রাযোগে মাদ্রাসার উদ্দেশ্য ফিরছিলেন। নিহতরা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমী মাদ্রাসার শিক্ষার্থী। নিহতদের মধ্যে আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে। আব্দুল গফুর রামপালের ঝনঝনিয়ার বাসিন্দা এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে। নিহত আব্দুল্লাহ হাকিমপুর কওমী মাদ্রাসার দাওরায় হাদিস শেষবর্ষের শিক্ষার্থী এবং অপর দুজন মাদ্রাসার অনান্য ক্লাসের শিক্ষার্থী ছিলেন।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জানান, আন্তর্জাতিক কিরাত সম্মেলন শেষে রাতে মাহেন্দ্র যোগে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে মাহেন্দ্রা’র মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটকে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET