১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত, আহত ৩




বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত, আহত ৩

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২৪, ১৯:৩৩ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) মঙ্গলবার দুপুর আড়াইটার সময় খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা সদরের সুন্দরঘোনা এলাকার খান জাহানিয়া গণ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। বাগেরহাট মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত আল-আমিন শেখ (৩৫) বাগেরহাট জেলা সদরের কোড়ামারা এলাকার সেকেন্দার আলী শেখের ছেলে। আহতরা হলেন, বাগেরহাট পিসি কলেজ রোডের হরিণখানা এলাকার নুরুল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংখালি এলাকার ইউনুস গাজীর ছেলে মোঃ জাহিদ (৩৮) এবং জেলা সদরের ডেমা এলাকার জলিল তরফদারের ছেলে বাবু তরফদার (৩৫)।
স্থানীয়রা জানায়, একদল নির্মাণ শ্রমিক পার্শ্ববর্তী একটি বাড়িতে ছাদ ঢালাই এর কাজ শেষ করে ইঞ্জিন চালিত ভ্যানে বাগেরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খান জাহানিয়া গণ বিদ্যালয়ের সামনে পৌঁছালে খুলনা গামী বিআরটিসির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  স্থানীয়রা ছুটে এসে আহতদের দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, খুলনা বাগেরহাট মহাসড়কের খান জাহানিয়া গণ  বিদ্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। আহতদের বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বিআরটিসি বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET