, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান




বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২৩, ১৭:৫৯ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই তফসিল প্রত্যাখ্যান করেন এবং অনতিবিলম্বে তফসিল বাতিলের দাবী জানান।
তিনি বলেন, কয়েকদিন আগেও সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন দেশে নির্বাচনের পরিবেশ নেই। গত কয়েকটি নির্বাচন করতেও ব্যর্থ হয়েছেন তিনি। গণদাবিকে উপেক্ষা করে একতরফাভাবে তফসিল ঘোষণা করা হয়েছে। অনতিবিলম্বে এই তফসিল বাতিল করা হোক।
বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এখন জনগণের প্রতিপক্ষে অবস্থান নিয়েছে। এই একতরফা তফসিল ঘোষণার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET