, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট জেলা বিএনপি নেতা শেখ শওকত হোসেনের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বিবৃতি 




বাগেরহাট জেলা বিএনপি নেতা শেখ শওকত হোসেনের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বিবৃতি 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২৩, ১৫:০৬ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা কৃষকদলের সাবেক সভাপতি ও বারুইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শওকত হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা বিএনপি নেতা শেখ শওকত হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন। শেখ শওকত হোসেন ২০১৫ সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
তারা আরও বলেন, শেখ শওকত হোসেন একজন নিরহংকারী, বিনয়ী, সজ্জন ও নির্মোহ জীবনযাপনের অধিকারী ছিলেন । কর্মীবান্ধব এই রাজনীতিবিদের অসময়ে চলে যাওয়ার পর বাগেরহাট জেলা বিএনপির অপুরনীয় ক্ষতি হয়েছে যা এখনও পুরন করা সম্ভব হয়নি। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি সরকারী পিসি কলেজের সাবেক জিএস, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় এই ব্যক্তি কয়েকবার বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মেহনতি মানুষের সেবা প্রদান করেছেন।
বিবৃতিদাতারা হলেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সর্দার লিয়াকত আলী, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু, জেলা যুবদলের সভাপতি সিকদার হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা তাতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, ছাত্রনেতা আতিকুর রহমান রাসেল প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET