বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলীকে গতকাল রাত সাড়ে নয়টার দিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট গোয়েন্দা পুলিশের একটি দল।
বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাসিন্দা জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী ভিআইপি রোডে তার বাসা ও ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে ছিলেন। হঠাৎ বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে এ্যারেষ্ট করে পুলিশ সুপারের কার্যালয়ে ডিবি অফিসে নিয়ে যায়। তিনি এখনও পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন৷ তবে কি কারনে তাকে গ্রেফতার করা হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও জানা যায় নি।
সরদার লিয়াকত আলী জেলা শ্রমিকদলের সভাপতি ছাড়াও বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এবং বাগেরহাট পৌরসভার ৫ বার নির্বাচিত কাউন্সিলর ছিলেন।









