, , ,

শিরোনামঃ-




বাঙ্গরায় যুবলীগের উদ্যোগে ৬ টাকায় ব্যাগ ভর্তি বাজার

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০২০, ১৭:২১ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘ত্রাণ নয়, সুলভ মুল্যে ক্রয়’ এই বাতার্ সকলের মাঝে পৌছে দিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় করোনা ভাইরাসের প্রাদূর্ূভাবে কর্মহীন হয়ে যাওয়া দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ৬টাকায় ৬কেজি সবজি বিক্রয় করেছে আওয়ামী যুবলীগের সদস্যরা। কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)’র নির্দেশনায় শুক্রবার বিকেলে বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সদস্যদের উদ্যোগে অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডে ৫শতাধিক পরিবারের মাঝে এই সবজি বিক্রয় করা হয়। বিক্রয় করা সবজির মধ্যে রয়েছে আল, বেগুন, পটল, করলা, কচুর লতি ও পেয়াজ, প্রতিটি আইটেম ১কেজি করে প্রতি প্যাকেটে মোট ৬কেজি সবজি বিক্রয় করা হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, বাঙ্গরাবাজার থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নাইয়ুম খঁান, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ নজরুল, সদস্য আবদুল বাতেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন, বাঙ্গরাবাজার থানা যুবলীগের সদস্য শাহিন ভূই্য়া, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বিপ্লব সরকার, সদস্য ইকবাল হোসেন মোল্লা, হাবিব সরকার, বাদল সুত্রধর, বাবু, সাদ্দাম, ছাত্রলীগ নেতা রাসেল মিয়া, আব্বাস আলী, সারোয়ার হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET