, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বাবা-মায়ের মতো কেশবপুরের মানুষের সেবা করতে চাই , নওরীন সাদেক




বাবা-মায়ের মতো কেশবপুরের মানুষের সেবা করতে চাই , নওরীন সাদেক

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২০, ২২:০৯ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের কন্যা নওরীন সাদেক বলেছেন, বাবা-মায়ের মতো আমি ও আমার ভাই তানভির সাদেক কেশবপুরের মানুষের সেবা করতে চাই। আজকেও আছি এবং ভবিষ্যতেও আপনাদের সাথে থেকে সেবা করতে চাই।

আমার পিতার স্বপ্ন ও মায়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করে কেশবপুরকে একটি মডেল উপজেলায় রূপ দিতে পারবো। তিনি আরও বলেন আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমরা সকলেই কেশবপুরের উন্নয়নের জন্য কাজ করে যাবো।

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার বিকালে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেক এমপির রুহের মাগফেরাত কামনায় দেয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেক এমপির পুত্র তানভীর সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক,

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বি.এম. শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলু, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মফিজুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET