, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত




বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৪, ১৮:৫১ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে ইউএনডিপি এর অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ এর বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় -পর্যায়) প্রকল্প এই অরিয়েন্টশন বাস্তবায়ন করে।
১৪, জানুয়ারি (রবিবার) বিরল উপজেলা পরিষদের হলরুমে  ইএসডিএ এর উপজেলা কো-অর্ডিনেটর আয়েশা খাতুন সঞ্চালনায় অরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিএ এর ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক (আবু)।
অরিয়েন্টেশনে অংশগ্রহণকারী উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অরিয়েন্টশনে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, গ্রাম আদালতে ইউনিয়ন পরিষদের সচিব/এএসিও দায়িত্ব ও কর্তব্য, গ্রাম আদালত আইন, গ্রাম আদালত শালিসির মধ্যকার পার্থক্য, দেওয়ানি ও ফৌজদারী মামলা, এখতিয়ার বহির্ভূত মামলা সম্পর্কে, ধাপ (বিধি-৩১, প্রাক বিচার ও শুনানীতে নিষ্পত্তি), সকল মামলার নথি ও রেজিষ্টার সংরক্ষণ পদ্ধতি, গ্রাম আদালতের ২১ টি ফরম নিয়ে আলোচনা, মামলার আদেশনামা লেখার নিয়ম, অপেক্ষমান মামলার তালিকা, মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন বাস্তবায়নের জন্য ব্যাপক আলোচনা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET