দিনাজপুরের বিরল উপজেলা ছাত্রলীগের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সোহাগ বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে আল ইমরান সানমুন নির্বাচিত হয়েছেন।
৩০ জুলাই বৃহস্প্রতিবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হোল রুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি (সাবেক) সারোয়ারুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর , সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়,
যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু,যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক
সাংগঠনিক সম্পাদক লায়লা আঞ্জুমান বানু,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিত কুমার বাবুল,
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়, সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর নতুন কার্যকরি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
Please follow and like us:









