১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিরামপুরে ঈদ উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৩ ২০২১, ১৮:১৩ | 977 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদ দেখা অনুযায়ী সারাদেশে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। কিন্তু
দিনাজপুরের বিরামপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুটি ইউনিয়নের
কয়েকটি গ্রামের শতাধিক মানুষ মসজিদে আগাম ঈদের নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল আটটায় বিরামপুর উপজেলার খয়েরবাড়ি-মির্জাপুর
গ্রামের মসজিদে ও একই সময় আয়ড়া বাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
দুটি জামাতে ১৫ গ্রামের প্রায় ১শ’ ১৫ জন মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে দেলোয়ার হোসেন কাজী এবং অন্যটিতে
মাওলানা ইলিয়াস আলী নামাজে ঈমামতি করেন। ঈদের জামাতে পুরুষ মুসল্লির
পাশাপাশি নারী মুসল্লিরাও উপস্থিত ছিলেন।
সকাল থেকে দূর দূরান্তের গ্রামের মুসল্লিরা কেউবা ভ্যানে করে আবার কেউবা
বাইসাইকেলে করে আবার কেউবা মোটরবাইক যোগে একত্রিত হতে থাকে। এদিকে
বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ঈমাম দোলোয়ার হোসেন কাজী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের
পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই তিন ঘণ্টার ব্যবধানে দিনের পরিবর্তন হয় না। তাই
সৌদি আরবে যেহেতু আজ ঈদ উদযাপিত হচ্ছে সেই জন্য তাদের সঙ্গে মিল রেখে
এই ঈদের নামাজ আদায় করা।
বিরামপুর থানার এসআই নুরুল আমিন জানান, সারাদেশে আগামীকাল পবিত্র ঈদুল
ফিতর উদযাপন হলেও আজ বিরামপুর উপজেলায় আয়ড়া মোড়ে এবং খয়েরবাড়ি
মসজিদে এই এলাকার বেশ কিছু মুসল্লি ঈদ উদযাপন করছেন। এখানে যেন কোন
ধরনের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেই জন্য বিরামপুর থানা পুলিশের পক্ষ
থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET