, , ,

শিরোনামঃ-




বিরামপুরে গাছের গুল পড়ে শিশুর মৃত্যু

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১৯:৪২ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারের একটি তুলার দোকানের সামনে গতকাল শুক্রবার বিকেলে ট্রাক থেকে গাছের গুল আনলোড করার সময় গুল পড়ে রাব্বী হাসান (১০) নামে এক পথচারী শিশুর মৃত্যু ঘটেছে। সে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পারগবিন্দপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। নিহত রাব্বীর মা জানায়, দুই ভাই মিলে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলো। বাজারের কাছে একটা ট্রাকে গাছের গুল নামানোর সময় একটি গুল তাদের উপর পড়ে যায়।

এক ছেলে দৌড়ে পার হয়ে গেলেও ছোট ছেলে রাব্বী গুলের নিচে চাঁপা পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুলেখা বানু জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান হাসপাতালে নিহত শিশুটিকে দেখে সাংবাদিকদের জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET