জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের ক্ষণ গননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে নানা কর্মসূচী পালন করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” -শীর্ষক একটি র্যালী উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের ঢাকামোড় হতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে গত শুক্রবার বিকেলে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণ গননার উদ্বোধনের সাথে সাথে বিরামপুর উপজেলা পরিষদ চত্ত¡রে ক্ষণ গননার উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ডু, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।








