বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে বিল্ডিং বাড়িতে আগুন লাগায় ফায়ার সার্ভিস এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এতে অল্পের জন্য ব্যাপক ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পায় বাড়ীটি।
জানা যায়, শিবগঞ্জ সদর এলাকায় সাবেক বিদ্যুৎ অফিস মৃত: মোকলেছার রহমান বিল্ডিং বাড়ির ৩য় তলা ছাদের উপর কাঠের স্তুপ করে রেখেছেন, পার্শ্বে ছিল চূলা। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে চূলা থেকে অসাবধনতা বসত কাঠের স্তুপ এ আগুন ধরে। এসময় শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বিলজার হোসেন সহ তার দল মুহুর্তে মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ বিলজার হোসেন বলেন, চুলা থেকে এ আগুনের সূত্র পাত ঘটেছে।
Please follow and like us:









