, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিল জমার এক সপ্তাহ পার হলেও রুপালী ব্যাংক থেকে বেতন তুলতে পারেনি ডুমুরিয়ার  শিক্ষক-কর্মচারিরা




বিল জমার এক সপ্তাহ পার হলেও রুপালী ব্যাংক থেকে বেতন তুলতে পারেনি ডুমুরিয়ার  শিক্ষক-কর্মচারিরা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৪, ১৯:০৩ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্যাংক কর্তপক্ষের চরম অবহেলার কারণে বিল জমা দেয়ার এক সপ্তাহ পার হলেও বেতন ভাতা তুলতে পারেননি ডুমুরিয়ার শিক্ষক-কর্মচারিরা। এতে নানা সংকট ও বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
মাদরাসার শিক্ষক কর্মচারিদের ডিসেম্বর-২০২৩ মাসের এমপিওর চেক ছাড়া হয়। গত ৮ জানুয়ারির পর বেতন ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন বলে উল্লেখ করা হয়। যার স্মারক নং ৫৭. ২৫.০০০০.০১১০৬.০০২২৩-১১২. তারিখ ০৪-০১-২০২৪ খ্রিষ্টাব্দ।
খুলনার ডুমুরিয়া উপজেলার অধিকাংশ স্কুল কলেজ ও মাদরাসার বেতন ভাতা রূপালি ব্যাংক থেকে উত্তোলন করতে হয়। কিন্তু নিদিষ্ট সময়ে তারা টাকা প্রদানে অবহেলার পরিচয় দেন বলে অনেক অভিযোগ রয়েছে।
ডুমুরিয়ার আন্দুলিয়া কাদেরিয়া দখিল মাদরাসার বিল জমা হয়েছে সোমবার ( ৮ জানুয়ারি) অথচ এক সপ্তাহ অতিবাহিত হলেও শিক্ষক কর্মচারিদের একাউন্টে টাকা জমা হয়নি। মাদরাসার সহকারী শিক্ষক শিবেন্দু মন্ডল বলেন, গত ৮ জানুয়ারি ব্যাংকে বিল জমা দিলেও এ পর্যন্ত একাউন্টে টাকা পোষ্টিং দেননি। নিদিষ্ট সময়ে টাকা তুলতে না পারায় শিক্ষক কর্মচারীদের নানা সংকটে পড়তে হচ্ছে।
থুকড়া ইসলামীয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হান্নান বলেন, রূপালী ব্যাংক সদন শাখা থেকে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা তুলতে হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ দারূণভাবে অবহেলার পরিচয় দেন। এতে শিক্ষক কর্মচারীদের বিড়ম্বনা পোহাতে হয়।
রানাই মহিলা দাখিল মাদরাসার সুপার মোস্তফা কামাল বলেন, সোনালী ব্যাংক থেকে আমরা নিদিষ্ট সময়েই বেতন ভাতা উত্তোলন করি। তারা নিদিষ্ট সময়েই টাকা দেয়ার ব্যবস্থা করেন।
রূপালী ব্যাংক লিমিটেড সদন শাখা খুলনার সেকেন্ড অফিসার আদিত্য কুমার মন্ডল বলেন, ম্যানেজার সাহেব ঢাকায় রয়েছেন। শিক্ষকদের একাউন্টে টাকা জমা হয়েছে। কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের একাউন্টে জমা হতে বাকি আছে। আশা করছি বাকি গুলো জমা হয়ে যাবে। ফান্ড পেতে দেরি হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET