১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বীরগঞ্জের এ্যাসিলেন্ডকে বিদায় জানিয়ে নিজেই বিদায় হলেন




বীরগঞ্জের এ্যাসিলেন্ডকে বিদায় জানিয়ে নিজেই বিদায় হলেন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৪ ২০১৮, ১৭:৫৯ | 1070 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরের বীরগঞ্জের ১ ইউনিয়ন ভুমি অফিসার সহকারী ভুমি কর্মকর্তা (এ্যাসিলেন্ড)কে বিদায় জানিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হয়ে বিদায় নিলেন।
বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভুমি উপ সহকারী মোঃ রাজু ২৩ মে বুধবার সকাল ১১টায় ঠাকুরগাও হতে কর্মস্থল মোহাম্মদপুর ইউনিয়নের ভুমি অফিসে যোগদানের জন্য মোটর সাইকেলে করে আসার পথে ঢাকা পঞ্চগড় মহাসড়কের ধারে খোচাবাড়ী বাজার সংলগ্ন বলাকা উদ্যানের সামনে প্রান কম্পানীর ঢাকা মেট্রো-উ-১১-৩৫৬২ পিকাপ ভ্যানের চাপায় নিহত হয়।
সুজালপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মহিবুল ইসলাম বাবু জানায়, বীরগঞ্জ উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা (এ্যাসিলেন্ড) বিরদা রানী পদোন্নতির হয়ে বদলী হওয়ায় ২২ মে মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী ভুমি অফিসে বিদায় অনুষ্ঠানে নিহত রাজু সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে বিদায় জানিয়ে ঠাকুরগাও শশুর বাড়ীতে ২ মাসের পুত্র ও স্ত্রীকে দেখে ২৩ মে বুধবার সকাল ১১টায় কর্মস্থল মোহাম্মদপুর ইউনিয়ন ভুমি অফিসে যোগদানের জন্য আসার পথে এ দূর্ঘটনা ঘটে।
তার অকাল মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা সহ ভুমি অফিসের বিভিন্ন পর্য্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা গভির শোক জানায়।
জানাগেছে, নিহত রাজু দিনাজপুর জেলার বিরল উপজেলার টেঘরা গ্রামের খায়রুল ইসলামের পুত্র। ২৩ মে রাতেই নিজ গ্রামের বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET