, , ,

শিরোনামঃ-




বীরগঞ্জে ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২১, ১৭:০১ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জে কুড়িটাকিয়া ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ রয়েছে সব ধরণের যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার প্রায় ৫০ হাজার মানুষ।

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভাতগাঁও ব্রিজের পাশ দিয়ে সনকা বাজার যাওয়ার রাস্তায় অবস্থিত কুড়ি টাকিয়া ব্রিজটি সোমবার হঠাৎ ভেঙে পড়ে। ঘটনার পর থেকে সড়কটিতে চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় বন্দি হয়ে পড়েছে এলাকার প্রায় ৫০হাজার মানুষ।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তহিদুল ইসলাম জানান, সকালে বৃষ্টি শুরু হলে হঠাৎ করে ব্রিজটি ভেঙে পড়ে। এতে মানুষ চলাচলসহ সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এই সড়কটি ইউনিয়নের সাথে জেলা সদর দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থার একমাত্র সহজ মাধ্যম। তাই একটি বিকল্প ব্রিজ নির্মাণ এবং দ্রুত সময়ে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ না করা হলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে এই এলাকার মানুষ। বিশেষ করে উৎপাদিত কৃষিপণ্য নিয়ে চরম বেকাদায় পড়বে কৃষকেরা।

 এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মান্নাফ জানান, ভেঙে পড়া ব্রিজটি স্বাধীনতার পূর্বে নির্মিত এবং ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি উ:র্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখানে ৩ কোটি টাকা ব্যয়ে সুইজ গেটের আদলে একটি রেগুলেটর নির্মাণের দরপত্র আগামী মাসে আহবান করা হবে বলে আশ্বাস পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের জানান, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা সেখানে দ্রুত একটি কাঠের সাঁকো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET