১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিরোনামঃ-




বীরগঞ্জে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০১৮, ১৮:৪৮ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের বীরগঞ্জেও সারা দেশের ন্যায় ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই শ্লোগানকে সামনে রেখে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিন ব্যাপী এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন। ১৩ জানুয়ারি শনিবার পযর্ন্ত মেলা চলবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এর নেতৃত্বে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এসময় প্রশাসনের বিভিন্ন পর্য্যায়ের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষার্থী, সুশিল সমাজের ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি স্টল রয়েছে। মেলায় বীরগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) বিরোদা রানী রায় উন্নয়ন করের দাখিলা প্রদান করে সেবা দিচ্ছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET