, , ,

শিরোনামঃ-




বীরগঞ্জে ৪ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার, আটক এক

নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২৫, ১৯:১৯ | 759 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে নীলফামারী র‍্যাব-১৩, বীরগঞ্জ থানা পুলিশের গোপন অভিযানে ৩৯৫ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে, এ ঘটনায় সাবেক ইউপি সদস্য আটক করেছে যৌথ বাহিনী।
থানা সূত্রে জানা গেছে, র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী মেজর ইসতিয়াকের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফ্রেব্রুয়ারী রাত ১০টার দিকে যৌথ অভিযানে শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক মৃত ছমির আলীর ছেলে গোলাম মোর্শেদের বাড়ীর গোয়াল ঘরের পিছনে গর্ত করে পলিথিন প‍্যাচিয়ে রাখা কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি মাটি খুড়ে উদ্ধার করা হয়।
ঐ ঘটনার সাথে জড়িত একই এলাকার মৃত আবেদ আলীর পুত্র ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কাস আলী (৫২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
এ ঘটনায় য্যব সদস্য আব্দুল আল মাসুদ বাদী হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬, তারিখ- ০৫/০২/২০২৫।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনা নিশ্চিত করে বলেন, ঐ কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি সংঘবদ্ধ চক্র আত্মসাত করতে চেয়েছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকায় তাদের অসৎ উদ্দেশ্য সফল হয়নি। ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি আনুমানিক (৩ কোটি ৯৫ লক্ষ্য) প্রায় ৪ কোটি টাকা মূল্যের। পুলিশ বাকি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET