, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • বেতুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা মূলক আলোচনা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত




বেতুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা মূলক আলোচনা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ৩১ ২০১৯, ০৫:০২ | 991 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাদেকুল ইসলাম সুবেল,বিরল দিনাজপুর(প্রতিনিধি)দিনাজপুরের বিরলে বেতুড়া প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে সচেতনতা মূলক আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সপ্তাহিক বিরল সংবাদ এর সম্পাদক বাবু রমাকান্ত রায়। এসময় তিনি বর্তমান বাংলাদেশের বহু আলোচিত বিষয় ছেলে ধরা ইস্যু নিয়ে কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে সাধারণ জনগনকে বিভ্রান্ত করার জন্যই বর্তমান বাংলাদেশের উন্নয়নের এক বিরল দৃষ্টান্ত পদ্মাসেতু নামে গুজব ছড়ানো হচ্ছে।
তাই আমাদের কে সচেতন হতে হবে সাথে সতর্কতাও অবলম্বন করতে হবে। এবং গুজব কারীর বিষয়ে প্রশাসন কে তথ্য দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামীদিনের ভবিষ্যৎ তোমাদের দেশ সম্পর্কে যানতে হবে যানতে হবে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে। তিনি সকল শিক্ষার্থীকে লেখা পড়ায় মনযোগী হওয়ার উপদেশ দেন। এবং পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপনের গুরুত্ব
সম্পর্কেও বক্তব্য রাখেন তিনি। আলোচনা সভা শেষে সকল শিক্ষক, ও শিক্ষার্থীকে সাথে নিয়ে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET