, , ,

শিরোনামঃ-




বেনাপোলে পালাতক ১০ আসামী আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২২, ১৬:৪৬ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ মার্চ) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার কর হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানার উত্তর বারোপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২) সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ রানা (২৪) খড়িডাঙ্গা গ্রামের মাহাতাব আলী ঢালীর ছেলে আশিকুর রহমান @সেলিম (২০) গাজিপুর গ্রামের ইলিয়াস খার ছেলে রাজ খা(২২) বারোপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮) বারোপোতা গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসী খাতুন ( ৪৭) উত্তর বারোপোতা গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫) বেনাপোল পোটথানাধীন বৃত্তিআচড়া গ্রামের মিজাক আলী ছেলে বাবু (৩০) ও উজ্জ্বল হোসেন (২৫)।উভয় পিতা মিজাক আলী। মামলায় দুই কেজি গাঁজাসহ বেনাপোল পোর্টথানার মানকিয়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫) আটক করা হয়। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে।সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET