, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদক মামলা বিজিবির বিরুদ্ধে অভিযোগ




বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদক মামলা বিজিবির বিরুদ্ধে অভিযোগ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২০, ১৮:২১ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোলে বাড়ি থেকে ধরে নিয়ে মাদক মামলা চালান দেওয়ার অভিযোগ উঠেছে ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহিদ এর বিরুদ্ধে।
শনিবার(২৩ আগস্ট)রাতে ধান্যখোলা গ্রামের রফিকুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে ৭৩ বোতল মদ সহ আরো তিনজনকে পলাতক আসামি করে বেনাপোল পোর্ট থানায় মাদক সহ রফিকুলকে হস্তান্তর করে বিজিবি।পালাতক তিন আসামিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ রাত্রে আটক করে।
অপরদিকে দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিল সহ শওকত হোসেন(৩৪)নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে।আটকৃত আসামি পোর্টথানাধীন দৌলতপুর গ্রামের কালু মোড়ল এর ছেলে।
আটককৃতরা হলোঃ বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ফরমাজুল এর ছেলে রফিকুল ইসলাম (৩০) আবুবক্কারের ছেলে লিয়াকত (৩৫) নজরুলের ছেলে মনিরুল ইসলাম (২৯) তপুর ছেলে মোঃ আলী (৩৪)।
ধান্যখোলা গ্রামের মেম্বার হাসান আলী বলেন, এরা মাদক ব্যবসার সাথে জড়িত কিনা বলতে পারব না। তবে এরা মাঝে মধ্যে ইন্ডিয়ায় যায়। আর রফিকুলকে বাড়ি থেকে ডেকে ক্যাম্পে নিয়ে তার মোবাইল নাম্বার দেখে আরও তিন জনকে জড়িয়ে মাদক মামলা দেয় বিজিব। রাত্রে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে বাকি তিনজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় থানায়।
এদিকে বেনাপোল পোর্ট থানার সামনে আটকৃতদের স্বজনরা বলেন, বিজিবি অযথা হয়রানি করছে। তাদের নিকট কোন মাদকদ্রব্য পাই নায়। এরকম যদি বিজিবির আচারন হয় তাহলে আমরা গ্রামে কি ভাবে বসবাস করব।
৪৯ বিজিবি ধান্যখোলা ক্যাম্পের নায়েক  সুবেদার শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মদ সহ রফিকুলকে আটক করেছি। গ্রামবাসি বলছে আপনি বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মদ দিয়ে চালান দিয়েছেন এরকম প্রশ্নে তিনি বলেন আসামি আটক হলে অনেক কথা হয়। কোথা থেকে কয়টার সময় আটক হয়েছে এবং আটকের সময় গ্রামের কোন লোক ছিল কি না জানতে চাইলে তিনি বিব্রত বোধ করেন। বলেন পরে কথা বলব। আপনি ক্যাম্পে আসেন। এই বলে তিনি ফোন কেটে দেন।
বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান বলেন,বিজিবির মামলায় আসামিদের আটক করে৭৩ বোতল মদ এবং ৭ বোতল ফেন্সিডিল সহ আসামিদের যশোর কোর্টএ প্রেরন করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET