যশোরের বেনাপোলে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে পুলিশ কর্তৃক নিরস্ত্র প্রতিবাদী মানুষের উপর গুলিবর্ষণ করে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়।
রবিবার(২৮মার্চ)বিকালে বেনাপোল বাই পাশ সড়কে এ সমাবেশ অনুষ্টিত হয়।কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান লিটনের নির্দেশনায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়।এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের সাবেক সবাপতি সেলিম, সালাউদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:









