, , ,

শিরোনামঃ-




বেনাপোলে শিক্ষকের ব্যাগে ফেন্সিডিল সহ আটক এক পালাতক ৫ জন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০২০, ১৭:১৯ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮২ বোতল ফেন্সিডিল সহ স্কুল শিক্ষক নজরুল ইসলাম সুমন নামে এক জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।করোনার প্রভাবে থেমে নেই মাদক কারবারি চক্র তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে।
সোমবার(২০ এপ্রিল) দুপরের দিকে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা থেকে মোটরসাইকেলে ফেন্সডিল সহ আটক করা হয়।
আটকৃত আসামী বরিশালের সদর উপজেলার মকবুল আহমেদের ছেলে এবং বরিশাল সরকারী মডেল স্কুলের সহকারী শিক্ষক।
৪৯বিজিবি জানায়,সীমান্তের শিকড়ী বটতলা চেকপোস্ট থেকে মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়।সন্দেহ হলে তার কাছে স্কুল ব্যাগের ভিতরে চেক করে ৮২বোতল ফেন্সিডিল পাওয়া যায়।এ ফেন্সডিল নিয়ে পুটখালী থেকে বরিশালে যাচ্ছিলেন।
আটকৃত নজরুল জানান, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। তার ৫ সহযোগী ফেন্সিডিল নিয়ে পালিয়ে গেছে এবং তিনি আটক হন বিজিবির কাছে।তার সহযোগীদের মধ্যে একজন আইনজীবি, একজন সরকারী হাসপাতালের ডাক্তর, একজন ব্যাংকার ও দুই জন ব্যবসায়ী। তারা নিয়মিত বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যেত বরিশালে।
৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা জানান, একটি চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় একজন আটক করা হয়েছে। আটকৃত ও তার সহযোগীদের বিরুদ্ধে পালাতক মাদক মামলা দায়ের করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET