বেনাপোলে এই প্রথম শিমুল নামে একজন স্বাস্থ্য কর্মী করোনায় সনাক্ত হয়েছে। সে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী বলে জানা গেছে। শিমুল বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা সনাক্তের কাজে নিয়োজিত ছিলেন।
সে বেনাপোল পোর্ট থানার ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
সুত্র মতে জানা গেছে গতকাল রাত্রে শিমলের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে। সে এখন বাড়িতে আছে। তার বাবা গতকাল রাত্রে বাড়ির পাশে মসজিদে প্রায় ৫০ জন লোক নিয়ে বৈঠক করে। এতে করে গ্রামের লোকাজন আতংকগ্রস্থ হয়ে পড়েছে।
এ ব্যাপারে নাভারন স্বাস্থ্য কেন্দ্রে বার বার ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করে নাই।
Please follow and like us:









