, , ,

শিরোনামঃ-




বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ৩০ জনকে দেশে হস্তান্তর

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২০, ১৯:৩০ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে  ভারতে পাচারের হওয়া ৩০ বাংলাদেশি  নারী, পুরুষ ,শিশুকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ভারতে  নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনারের সহযোগীতায় এরা দেশে ফেরার সুযোগ পায়।
শুক্রবার(১৩ নভেম্বর) বিকাল ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিদের কক্সবাজার,মাগুরা,খুলনা,চাপাইনবাবঞ্জ সহ বিভিন্নজেলার বাসিন্ধ।
বাংলাদেশ উপ হাইকমিশনারের মিনিস্টার(পলিটিক্যাল) বিএম জামাল হোসেন কলকাতায় নিয়োজিত জানান, বিভিন্ন প্রলোভনে পড়ে এসব নারী,শিশুরা পাচারের শিকার হয়েছিল। তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসাদের বেনাপোল থেকে  যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, আমরা ও মহিলা আইনজীবি সমিতিসহ কয়েকটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করেন। এবং তাদেরকে যশোর নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরো জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়।এরা ৩ থেকে ৫ বছর পর্যন্ত ভারতের জেলে ছিলো। পরবর্তীতে সে দেশের  বিভিন্ন  বেসরকারী এনজিও সংস্থা তাদের কে জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদেরকে  ট্রাভেল পারমিটের আজ দেশে ফেরত ফেরত পাঠিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে বিভিন্ন এনজিও সংস্থা গ্রহন করেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET