, , ,

শিরোনামঃ-




বেনাপোল র‌্যাবের অভিযানে জাল রেভিনিউ স্ট্যাম্প সহ আটক ৩।

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২০, ২০:০৮ | 1187 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর র‌্যাব-৬ক্যাম্পের সদস্যরা বেনাপোল কাস্টমস হাউজের সামনে কিছু দোকানে অভিযান চালিয়ে ৯৬৪ পিস জাল স্ট্যাম্প কোর্ট ফি সহ ৩ জনকে আটক করেছে।

 

বুধবার(১২আগস্ট) বিকালে তাদের নিজ নিজ দোকান থেকে নকল কোর্টফি সহ আটক করে।

 

আটকৃতরা হলো,মোঃ উজ্জল হোসেন (২৪), পিতাঃ মোঃ রুহুল আমীন, সাং-নামাজ গ্রাম, মোঃ শামীম হোসেন (২৬), পিতাঃ মিজানুর রহমান, গ্রামঃ গয়রা, উভয় থানাঃ বেনাপোল পোর্ট,  মোঃ কামরুজ্জামান সুমন (২৩), পিতাঃ মোঃ শামছুজ্জামান বিশ্বাস সাং রামচন্দ্রপুর, থানাঃ শার্শা।

 

র্র্যার-৬ জানান গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল হাইওয়ে রোডের পাশে কাস্টম অফিসের সামনে অভিযান পরিচালনা করে তিন জনকে নকল কোর্ট ফি সহ আটক করা হয়।আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET