যশোরের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা নাভারন রেলষ্টেশন মোড় থেকে ২ টি স্বর্ণের বার মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে। যার ওজন ৬২০ গ্রাম।যার মূল্য ৩৪ লক্ষ৭২ হাজার টাকা।
শনিবার দুপুর ৩টার সময এ স্বর্ণ বার উদ্ধার করেন।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাভারন ষ্টেশন মোড়ে ফল পট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের মধ্যে ২ টি স্বর্ণের বার মালিক বিহীন অবস্থায় আটক করা হয়েছে ।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।
Please follow and like us:









