, , ,

শিরোনামঃ-




বেনাপোল স্বাস্থ্য কর্মির আত্মহত্যা

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২০, ২২:০৫ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মি শাহানাজ বেগম(৫০) নিজ বাড়িতে নিজের শয়ণ কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১৯শে জুলাই) সকালে নিজ বাড়িতে আত্নহত্যা করে।সে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলাম এর স্ত্রী। তিনি দীর্ঘদিন চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনে কর্মরত ছিলেন।কিছুদিন আগে কোভিড-১৯ পজেটিভ আক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে গিয়েছিলেন। স্থানীরা ও তার বাড়ির ভাড়াটিয়ার নিকট হতে জানা যায় যে তিনি বিভিন্ন লোকের কাছে অনেক টাকার দেনা ছিলেন। পাওনাদারেরা টাকার জন্য বার বার তাকে চাপ দেওয়ায় এবং দেনা পরিশোধ করতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সে কারনে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET