১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • “ভরতভায়না মাদ্রাসার শিক্ষকের উপর হামলা ॥ বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন” শিরোনামে সংবাদের প্রতিবাদ




“ভরতভায়না মাদ্রাসার শিক্ষকের উপর হামলা ॥ বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন” শিরোনামে সংবাদের প্রতিবাদ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০১৯, ০০:২৩ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর উপজেলার ভরতভায়না এ.বি.জি.কে. সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে মারপিটের ঘটনার বিচার দাবীতে সোমবার সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের একাংশের প্রতিবাদ করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম।
ভরতভায়না এ.বি.জি.কে. সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম তার প্রতিবাদ লিপিতে বলেছেন, “ভরতভায়না মাদ্রাসার শিক্ষকের উপর হামলা ॥ বিচার দাবীতে
শিক্ষার্থীদের মানববন্ধন” শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকার ও অনলাইনে প্রকাশিত সংবাদটি তার দৃষ্টিগোচর হয়েছে। যেখানে ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার দিকে আমার নেতৃত্বে মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক ছাইদ উদ্দীনকে মারপিটের কথা উল্লেখ করা হয়েছে। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মাদ্রাসার কাজে ঐ সময় আমি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থান করছিলাম। যে টা সিসি ক্যামেরিয়ায় ধারণ করা রয়েছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মোঃ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ
ভরতভায়না এ.বি.জি.কে. সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসা
কেশবপুর, যশোর।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET