, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভারতে বেড়াতে গিয়ে রাজশাহীর এক নারীর অস্বাভাবিক মুত্যু




ভারতে বেড়াতে গিয়ে রাজশাহীর এক নারীর অস্বাভাবিক মুত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৪, ১৭:০৭ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতের মুর্শিদাবাদে বেড়াতে গিয়ে টুলুয়ারা বিবি (৪৭) নামের রাজশাহীর এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) মুর্শিদাবাদ জেলার রাণীনগরের বাহারপাড়া এলাকায় অস্বাভাবিক মৃত্যুত চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদকর্মীরা।
ভারতীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, মৃত নারীর নাম টুলুয়ারা বিবি (৪৭)। তিনি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে কুরকুরিহাটের উজিরপুকুর এলাকায় বাসিন্দা। বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে তার মৃত্যু হয়।
প্রায় দেড় মাস আগে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন টুলুয়ারা বিবি। মৃত ওই নারীর আত্মীয়ের পরিবার সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে তার বাড়ি যান টুলুয়ারা। সেই মরদেহ দেখে আত্মীয়ের বাড়ি ফিরে এসে বাথরুমে গেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এমন অবস্থায় তাকে সেখান থেকে প্রথমে রাণীনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ডোমকল মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক টুলুয়ারাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। লাশটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক এই মৃত্যুর খবর দেওয়া হয়েছে টুলুয়ারার বাড়ি বাংলাদেশের রাজশাহীতে।
এ ব্যাপারে মৃত নারীর আত্মীয়া লালভানু জানান, মৃত নারী সম্পর্কে আমার খালা। দেড় মাস আগে তিনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET