, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা




ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৪, ১৬:০৩ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর পালাবাদল হয়েছে। ১৩ জানুয়ারি সদ্য বিদায়ী সভাপতি আশিক ইরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। নতুন কমিটির সভাপতি আবু সুফিয়ান রাসেল, সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী। বিজ্ঞপ্তিতে জানানো হয়,, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি-কুভিকসাস এর কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ এর উপধারা (ঙ) অনুযায়ী সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হলো। সভাপতি আবু সুফিয়ান রাসেল, সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী, যুগ্ম-সাধারণ আব্দুল্লাহ আল মারুফ, সাংগঠনিক সম্পাদক পুতুল আক্তার রলি, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব মাহমুদ, দফতর সম্পাদক মাকছুদুর রহমান। নির্বাহী সদস্য: আল আমিন কিবরিয়া, হাসিবুল ইসলাম সজিব, সাইমুম ইসলাম অপি, সদস্য তাহমিনা আক্তার তুলি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠালাভ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। “বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়” এ স্লোগানে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচতলার কার্যালয় থেকে পরিচালিত হয় কুভিকসাস। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দু’জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবে দায়িত্বে আছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET