কুষ্টিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মৃত ইজিবাইক চালক ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার আশরাফুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। সোমবার দুপুরের পর করোনা সন্দেহ আশরাফুল ইসলামের জানাজার শেষে ভেড়ামারার ফারাকপুর গোরস্থাান দাফন সম্পন্ন হয়।
এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, থানার অফিসার ইনচার্জ শাহজালালসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সন্দেহ করা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।
কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ওই ব্যক্তি তিন দিন ধরে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি করানো ভাইরাস আক্রান্ত হতে পারেন।
এ জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়ম মেনে লাশ দাফন করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) তাপস কুমার সরকার বলেন, সকালে ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা।
এ সময় চিকিৎসকেরা দেখতে পান, হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানিয়েছেন, ওই ব্যক্তি আশরাফুল ইসলাম (৪২) পেশায় ইজিবাইকচালক ছিলেন।
জেলা শহরের চৌড়হাস এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার তাঁর সর্দি দেখা দেয়। এরপর কাশি ও শ্বাসকষ্ট হতে থাকে। সকালে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর গ্রামের বাড়ির ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকায়।
আরএমও তাপস কুমার সরকার বলেন, ইজিবাইক চালকের পরিবারে কোনো প্রবাসি নেই বলে তাঁরা জানতে পেরেছেন। কিন্তু ইজিবাইক চালানোর সময় করোনা ভাইরাসের বাহক কারও সংস্পর্শে যেতে পারেন। এ জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। এরপর লাশ সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। বাড়তি সতর্কতা হিসেবে হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ওই ব্যক্তির গ্রামের বাড়িতে,কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীকে পুলিশসহ পাঠানো হয়েছে। নমুনার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বাড়িটি লকডাউন করা থাকবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, উপজেলা ও থানা প্রশাসনের সহযোগিতায় আশরাফুল ইসলামের জানাজার শেষে ভেড়ামারার ফারাকপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
Please follow and like us:









