রাফিউল আলম বাবুল তালুকদার
সিরাজগঞ্জ ২ সদর – কামারখন্দ আসনের জাকের পার্টির মনোনিত প্রার্থী মোঃ আব্দুল রুবেল সরকার গোলাপফুল মার্কা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ৭ জানুয়ারী সকালে কামারখন্দের নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজভোট প্রদান শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে এখানে অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ভোটারগন উৎসব মুখর পরিবেশে ভোটারা ভোট প্রদান করছেন বলেও অভিহিত করেন। শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আনসার সদস্যসহ সরকারের নিয়োজিত কর্মকর্তাগন অত্যান্ত নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন যে প্রতিটি ভোট কেন্দ্রে যদি ভোটাগন স্বাধীন ভাবে এমন ভোট প্রদান করতে পারে তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ভোটারগন তাদের ভোটাধিকার পূনরায় ফিরে পাবে ও নিজ নিজ পার্টির প্রতি আস্থাশীল হতে পারবে। ভোটে জয়পরাজয় বিষয়ে তিনি বলেন ব্যালটের মাধ্যমে ভোটারগন যাকে নির্বাচিত করবেন। ভোটের ফলাফল ভোট গ্রহণ করা শেষে জয় পরাজয়ের বিষয়ে তিনি সরকারের ঘোষিত ফলাফল মেনে নেবেন ।









