মংলা প্রতিনিধি:- মাদক সেবনে বাঁধা দেয়ায় মংলায় আওয়ামীলীগ দলীয় সাবেক ও বর্তমান মেম্বর সমর্থকদের দু’গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষে নারী ও পুরুষসহ উভয় পক্ষের আন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার সকাল ৯ টার দিকে উপজেলার চাদঁপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসিরা জানান, কানাইনগড় আবাসন প্রকল্পের একটি বাড়িতে অনুপ্রবেশ ও সাঙ্গপাঙ্গ নিয়ে মাদক (গাঁজা) মাদক সেবনে মগ্ন হয় একদল যুবক। এছাড়াও মংলা বন্দরের বানিজ্যিক জাহাজের মালামাল ক্রয়ের ব্যাপার নিয়ে সাগর নামের এক যুবকে মারধর করে আলমগীর ও তার দলবল। এ মারামারীতে আপত্তি ও বাঁধা দিলে ইউপি মেম্বর মোঃ সেলিম ও আওয়ামী নেতা হাসেমের গ্রুপের সাথে সাবেক মেম্বার সুলতান-জাকির গ্রুপের লোকজন ক্ষুব্ধ হয়ে কানইনগর আবাসনের বাড়ির মালিক আলমগীর ও তার লোকজনের উপর হামলা চালায়। গত রোববার বিকালে এ হামলার ঘটনায় আহতদের হাসপাতালে নেয়া হয়। সেখানে ৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরদিন সোমবার সকাল ৭টার দিকে বর্তমান মেম্বর সেলিম-হাসেম গ্রুপের লোকজন সুলতান ও জাকিরের লোকজনকে দেখতে পেয়ে তাদের দ্বিতীয় দফায় আবারও হামলা ও সংঘর্সের সৃষ্টি হয়। আর এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগ দলীয় সাবেক মেম্বর সুলতান-জাকির গ্রুপ এবং বর্তমান মেম্বর সেলিম-হাসেম গ্রুপের লোকজন ব্যাপক হামলা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজিত দু’গ্রুপের সমর্থকরা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে পরস্পরের উপর মারমুখি হামলায় লিপ্ত হয়।









