১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মটরসাইকেল-চার্জার ভ্যান সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৪, ১৭:৪৩ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কে চার্জার চালিত ভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দু”টায় ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কের ঠসার মোড় নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মটরসাইকেল আরোহী আলমগীর পার্বতীপুর উপজেলার কাজিপাড়া অসুরকোট গ্রামের বাসীন্দা ও আমবাড়ী বাজারের ঔষধ ব্যবসায়ী বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঔষধ ব্যবসায়ী আলমগীরসহ দুজন মটর সাইকেল যোগে আফতাবগঞ্জ বাজারে যাওয়ার পথে, ঠসার মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার্জার চালিত রিক্সা-ভ্যান মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেলের চালক ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সুযোগে ভ্যানচালক ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মটরসাইকেল আরোহী আলমগীর কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, প্রার্থমিক তদন্ত করে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET