মতলব উত্তর লুধুয়ায় আলহাজ্ব আব্দুল লতিফ পাটোয়ারীর জানাযা সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ মাগরিব উপজেলার লধুয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন, মরহুমের সুযোগ্য সন্তান তোফায়েল হোসেন পাটোয়ারী, মতলব সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সালামত উল্যাহ, মতলব আইসিডিডিআরবি’র কর্মকর্তা শেখ আব্দুজ জাব্বার, সমাজ সেবক শামসুল হক মাস্টার, মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, মাওলানা শফিকুল ইসলাম প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা পর্বের সঞ্চালনা করেন মাওলানা আব্দুল মান্নান এবং জানাযা পড়ান মাওলানা শফিকুল ইসলাম।
জানাযায় উপস্থিত ছিলেন, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, লবাইরকান্দি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালি উল্যাহ, মতলব উত্তর কাজী সমিতির সভাপতি কাজী মো: হেলাল উদ্দিন, শেরেবাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুহুল আমিন, ফতেপুর পূর্বের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী বাদল,চাঁদপুর ওয়েব অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডাল্টন জহির, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সসম্পাদক প্রভাষক কামরুল হাসান, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, আমেরিকান এ্যাম্বাসিতে কর্মরত কামরুজ্জামান, সমাজসেবক তোফাজ্জল হোসেন লিটন, নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নওফেল হাসান মায়াব্বিজ, লুধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল লতিফ পাটোয়ারী সোমবার সকাল ৮.৩০মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন( ইন্নানিল্লাহ……… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।









