ময়মনসিংহে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। যার বয়স আনুমানিক ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে নগরীর কৃষ্টপুর এলাকায় রেললাইন পার হবার সময় এই দূর্ঘটনা ঘটে। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে প্রেরন করেছে রেলওয়ে পুলিশ। লাশ উদ্ধারে সত্যতা স্বীকার করে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারফ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে অসাবধানতার কারনে ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন কৃষ্টপুর এলাকায় একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন।এরপর খবর পেয়ে মৃতদেহ তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশ।









