, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মহামায়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন




মহামায়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০১৯, ২০:৩৫ | 1249 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়ন আ’লীগের ৯ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার (১৪ জুলাই) সম্পন্ন হয়। সকাল ১১ টায় বক্তার হাট বাজারে ১,২,৩ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট  প্রিয়রঞ্জন দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদার, ফেনী জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল । সম্মেলনের উদ্বোধন করেন ছাগলনাইয়া মহামায়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাজাহান মিনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মানিক, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম মাষ্টার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহম্মেদ মাহী রাসেল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলপন।  বিকেল ৪ টায় চাঁদগাজী কমিউনিটি সেন্টারে ৪,৫,৬ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় চাঁদগাজী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৭,৮,৯ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET