মোঃমশিয়ার রহমান টিংকু,মহেশপুর থেকে:- ৩ এপ্রিল সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নং বাঁশবাড়ীয়া ইউপির আলহাজ্ব মফিজউদ্দিন একাডেমী রুলী বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত মামলার খরচ বাবদ টাকা চাওয়াকে কেন্দ্র করে বাঁশবাড়ীয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে শারিরীক ভাবে লাঞ্চিত ও মারপিট করে জখম করেছে স্থানীয় আ’লীগের মাসুদ গ্রুপ। এসময় স্থানীয়রা চেয়ারম্যানকে উদ্ধার করে ভৈরবা বাজারে আনলে দু-পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া চলতে থাকে। পরিস্থিত সামাল দিতে তাতক্ষিক ভাবে ভৈরবা ফাড়ি পুলিশের জনবল বাজারে দ্রত উপস্থিত হয়ে তা সামাল দিতে সক্ষম হয় । এবিষয়ে চেয়ারম্যান আব্দুল মালেক জানান ৩ এপ্রিল সকালে ইউপির আলহাজ্ব মফিজউদ্দিন একাডেমী রুলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩ জনকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জান এর সাথে আলোচনা শেষ করে বিদ্যালয়ের গেটে পৌছালে পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা তার নির্বাচনের প্রতিদন্ধি গ্রুপ মাসুদ গং বাটাম দিয়ে শারিরীক লাঞ্চিত ও মারপিট করেন। এঘটনায় এলাকায় হৈ হোল্লা পড়ে যায়। সাথে সাথে এলাকায় উক্তেজনার সৃষ্টি হলে স্থানীয় ভৈরবা বাজারে অবস্থিত পুলিশ ক্যাম্পের জনবল তা নিয়ন্ত্রন করেন। বিষয়টি নিয়ে একাডেমী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুজ্জামান জানান তফশিল বর্নিত আলহাজ্ব মফিজউদ্দিন রুলী একাডেমী বিদ্যালয়ে আগামী ১৮ই এপ্রিল ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ৩ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছিল কিন্তু এই নিয়োগ স্থগিত করার জন্য মাসুদ গংয়ের আজিজুর রহমান নামের এক ব্যক্তি ঝিনাইদহ আদালতে ১টি মামলা করে যা আদালতে চলমান রয়েছে । আদালতে মামলার খরজ চালানোর জন্য ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমার নিকট ২০ হাজার টাকা দাবী করে এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্কুলের বাহিরে গিয়ে প্রতিদন্ধি মাসুদের সাথে মারামারি হয় । পরে মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক চেয়ারম্যানের সাথে নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।এবং পরিস্থিতি শান্ত রাখতে ভৈরবা বাজারে পুলিশ মোতায়েন রাখেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত দু পক্ষেরই মামলার প্রস্তুতি চলছিল। অপরদিকে বাঁশবাড়ীয়া ইউপির নৌকা প্রতিকের চেয়ারম্যান পদে পরাজিত মাসুদ এর সাথে মুঠো যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি ।









