, , ,

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • মানবতার সেবা সংগঠনের উদ্যেগে ফ্রি ‘সুন্নতে খতনা ও ক্যাম্পেইন অনুষ্টিত




মানবতার সেবা সংগঠনের উদ্যেগে ফ্রি ‘সুন্নতে খতনা ও ক্যাম্পেইন অনুষ্টিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০১৯, ২৩:০৭ | 949 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবা সংগঠনের আয়োজনে ফ্রি খতনা ক্যাম্পেইন  অনুষ্টিত হয়। গতকাল শুক্রবার সকাল ৯.০০ টা থেকে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘সুন্নতে খতনা’ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইতঃপূর্বেও ব্যক্তিগত তহবিল ও ঢাকাদক্ষিণে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবা সংগঠনের উদ্যোগে ১০ জন শিশুকে সুন্নতে খতনা দেয়া হয়েছে। এ ছাড়া এই সংস্থাটি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। সংস্থাটি ভবিষ্যতেও এ জাতীয় ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প চালু রাখবে বলে তিনি আশাবাদ করেন। তিনি মানবতার সেবা সংগঠন এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

এছাড়া ও উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি মাছুম আহমদ, সাধারন সম্পাদক সেলিম হাসান, সাংগটনিক সম্পাদক সাংবাদিক জাবেদ আহমদ, সহ-সভাপতি সুবেদ আহমদ, সহ-অর্থ সম্পাদক মুন্না আহমদ, সদস্য রাজু আহমদ,কামরুল হাসান, শাহরিয়ার আহমদ পাপন, কাসেম আহমদ, ইমাদ উদ্দিন প্রমুখ। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET