১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • মিরসরাইতে অগ্নিকাণ্ডে ১০ বসতগর পুড়ে ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি




মিরসরাইতে অগ্নিকাণ্ডে ১০ বসতগর পুড়ে ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৮ ২০২১, ২১:০৭ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৮ মে) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের ক্যাপ্টেন মিয়াজী আহমেদ বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা হলেন, সুমন মিয়াজী, মেজবাহ মিয়াজী, গিয়াস উদ্দীন, ডা. মুফিজুর রহমান, আলাউদ্দিন, শাহাদাত হোসেন টিপু, মঞ্জুর রহমান।
ক্ষতিগ্রস্থ মেজবা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে একে একে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট, জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের ১টি ইউনিট গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সময় মতো পৌছাতে না পারলে ওই বাড়ির অন্য ঘরগুলো রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET