, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে সংবাদকর্মীর আত্মহত্যা




মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে সংবাদকর্মীর আত্মহত্যা

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২১, ১৫:০২ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্রগ্রামের মিরসরাইয়ে সুজন চন্দ্র মন্ডল (৪০)নামের এক সংবাদকর্মীর রহস্য জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত সংবাদকর্মী  ‘দৈনিক ইত্তেফাক’ এর মিরসরাই উপজেলা প্রতিনিধি ছিলো। এছাড়াও দৈনিক আজাদীর সাবেক প্রতিনিধি নীরদ বরণ মন্ডল এর ছেলে।
 শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালের সম্মুখস্থ তার ব্যক্তিগত কার্যালয় থেকে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মজিবুর রহমান পিপিএম এবং ওসি (অপারেশন) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত সাংবাদিক সুজনের কার্যালয়ের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে দেখা যায় গলায় মোটা প্লাষ্টিকের পাইপ লাগানো ঝুলন্ত অবস্থায়  মৃতদেহ উদ্ধার করে।
পরিবার ও নিকটস্থ বন্ধুদের সূত্রে জানা গেছে, সুজন সকাল ১১ টা নাগাদ স্বাভাবিক চলাফেরায় ছিল। দুপুর ১২টার পর তাকে আর কেউ দেখেনি। সাংসারিক জীবনে সুজন এক কন্যা সন্তানের জনক ছিলো। সাংবাদিকতার পাশাপাশি সে স্থানীয় মাতৃকা হাসপাতালের ল্যাব টেকনেশিয়ান পদে কর্মরত ছিল।
সুজন চন্দ্র মন্ডলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মিরসরাই সাংবাদিক অঙ্গনে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET