১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু এবং আহত ৬

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২১, ১৫:০৯ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মিউজিসিশিয়ান প্যাড ও পার্কাসন বাদক হানিফ এবং প্যাড বাদক পার্থ গুহ।
 শনিবার (১৩মার্চ) ভোর ৫ টার দিকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় দূর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান,লুৎফর রহমান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মকভাবে আহত হয়েছেন এবং এদের মধ্যে বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত হানিফ আহমেদ ও পার্থ গুহ দুজনেরই বাড়ি কুমিল্লায়।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি’র উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন মিরসরাই ট্রিবিউনকে জানান, ভোরে আমাদের নিকট দুর্ঘটনার খবর আসলে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো অনেকে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানে আরো একজনের মৃত্যু হয় বলে জানা যায়। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET