, , ,

শিরোনামঃ-




মির্জাপুরে ছাত্রলীগের নতুন কমিটি

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৮, ১৮:২৪ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ রেফাজ উদ্দিন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছে মো. সাদ্দাম হোসেন এবং সাধারন সম্পাদক হয়েছে সাইফুল ইসলাম সিয়াম। নতুন কমিটির অপর সদস্যরা হচ্ছে, সহ- সভাপতি শেখ রাসেল হাসান রকি ও আবিদ সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক মো. মোবারক হোসেন ও ফুয়াদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক জিয়াদ হাসান। নতুন কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশ এর মার্কেটিং এ বিবিএ অনার্স শেষ করে ঢাকা কলেজে ম্যানেজমেন্টে মাস্টার্স করছে। সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম ইআইটি পলিটেকনিক্যাল কলেজের ছাত্র। গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছেন বলে আজ মঙ্গলবার নব নির্বাচিত সভাপতি মো. সাদ্দাম হোসেন জানিয়েছেন।
এদিকে নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরিফ মাহমুদ, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম সিকদার আজাহার ও আবিদ হোসেন শান্ত, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আমিরুল কাদের লাবন, ১নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ মিয়া, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু বক্কর ও সাধারন সম্পাদক ওয়াকিল আহমেদসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ ।
নতুন কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম বলেন, ছাত্রলীগকে সু-সংগঠিত করে আগামী একাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থীকে বিজয়ী করাই এখন আমাদের মূল লক্ষ্য। আমরা যেন আমাদের দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারে এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য যে, পূর্বে মির্জাপুর উপজেলায় ছাত্রলীগের পাল্টাপাল্টি দুটি কমিটি ছিল। এক কমিটির সভাপতি ছিলেন খন্দকার নাইম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ছিলেন মো. সাদ্দাম হোসেন। অপর কমিটির সভাপতি ছিলেন মীর আসিফ অনিক ও সাধারন সম্পদক ছিলেন মো. শরিফুল ইসলাম শরীফ। দুটি কমিটি বিলুপ্তি ঘোষনা করে নতুন কমিটি ঘোষনা করায় মির্জাপুরে ছাত্রলীগের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET